1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারের রামুর কাউয়ার খোপ ও ঈদগড় ইউনিয়ন বাল্যবিবাহমুক্ত ঘোষণা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ৬:০১ পিএম

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ার খোপ ও ঈদগড় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর রামু উপজেলা পরিষদের বাঁকখালী হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামু এর ডিরেক্টর প্রতিনিধি কফিল উদ্দিন কালু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউয়ার খোপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ জিহাদ,
এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউয়ার খোপ ইউনিয়ন পরিষদে আজিজুল হক মেম্বার,
ওয়াল ভিশন রামু ডিরেক্টর বেদারুল ইসলাম ও তারেকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন:

“১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে নয় — এই শপথ আমাদের সবাইকে নিতে হবে।
পরিবার, সমাজ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আমরা রামুকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
তাঁরা সবাই বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com