1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

৭ বছর পর স্বামীর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ৯:৩৬ এএম

সাত বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

নীল রঙের প্রাইভেটকারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক মাজারের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর দুই ভাই মরহুম সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।

জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন দ্রুত এর ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com