1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

তিন উপজেলার ৪৬ পূজামণ্ডপে খালেদা জিয়ার অনুদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৬:৩৪ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং ফেনী-১ আসন থেকে সর্বাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ৪৬টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে ৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর ফুলগাজীর দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়েছে।

দক্ষিণেশ্বর কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন ম্যাগফাই গ্রুপের চেয়ারম্যান মজুমদার আরিফুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপসহ তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা।

এ সময় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার— এই চেতনা থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব ধর্মের মানুষের প্রতি সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে চান। তার পক্ষ থেকে এ অনুদান শুভেচ্ছা ও ভালোবাসার প্রতীক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com