1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি

উখিয়া ও চন্দনাইশ পুলিশের তৎপরতায় অপহৃত শিশু ইছা ফিরে পেল পরিবার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১২:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে খেলার সময় রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইছা (৩)কে অপহরণ করা হয়। গত ৭ নভেম্বর নিখোঁজ হওয়া শিশুর জন্য একই দিনে অজ্ঞাত নম্বর থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

নিখোঁজ হওয়ার দুই দিন পর ইছার পিতা উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামের চন্দনাইশে অপহরণকারীদের অবস্থান শনাক্ত হলে উখিয়া থানার ওসি জিয়াউল হক সংশ্লিষ্ট থানায় অধিযাচন পাঠান।

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে টানা একদিন চেষ্টার পর সোমবার (১০ নভেম্বর) সকালে দোহাজারী থেকে ইছাকে মুক্তিপণ ছাড়াই উদ্ধার করে। চন্দনাইশের ওসি গোলাম সরওয়ার জানান, নির্দিষ্ট স্থানে পুলিশ উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

আইনি প্রক্রিয়া শেষে ইছাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উখিয়ার ওসি জিয়াউল হক বলেন, দুই থানার সমন্বিত প্রচেষ্টায় শিশুটিকে বড় ধরনের ক্ষতি ছাড়া উদ্ধার করা সম্ভব হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিশুর পরিবার জানায়, ইছার শারীরিক অবস্থা ভালো, মানসিকভাবে কিছুটা অসুস্থ হলেও পিতার খুশির সীমা নেই। স্থানীয়রা মনে করছেন, প্রশাসন ও পুলিশের আন্তরিকতায় অপহরণকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com