1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার

চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১০/২০২৫ ১০:১৯ এএম

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় অপহরণের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- মুছা (২২), মো. সোহেল (২৫), মো. রিয়াজ (২৪), মো. তাসিন (২৩) ও মো. রায়হান (২৬)।

শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টায় বন্দরটিলা আয়াশার মার গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১০ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে মো. সবুজ ফরাজী নামে যুবককে বন্দরটিলা সিটি কর্পোরোশন এলাকা থেকে ১১-১২ জন লোক চড়-থাপ্পড় মেরে রিকশায় তুলে আয়াশার মার গলী জুয়েলের রিক্সার গেরেজে আটকে রাখে। পরে তার স্ত্রীর মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সবুজ বাগেরহাট জেলার শরণকোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা। তিনি সিইপিজেডে চাকরি করতেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় গতকাল রাত পৌনে ১২টায় বন্দরটিলা আয়াশার মার গলি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com