1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

চকরিয়ায় বাসের চাপায় ল্যাব সহকারী নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ৫:১৬ পিএম

কক্সবাজারের চকরিয়ায় হানিফ পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাপ্পারাজ (৩৭) নামে এক ল্যাব সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাপ্পারাজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার বাসিন্দা এবং একেএস ডায়াগনেস্টিক সেন্টারের ল্যাব সহকারী ছিলেন। বুধবার ইসলামনগর এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আরিফুল আমিন জানান, দুর্ঘটনায় জড়িত হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com