1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”বাস্তব উদাহরণ বিডি ক্লিন উখিয়া টিম

✍️ উখিয়া প্রতিনিধিঃ

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ৪:২৩ পিএম

পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিডি ক্লিন উখিয়া টিম আয়োজন করে তাদের ৪র্থতম পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানে সহযোগিতা করে বিডি ক্লিন উখিয়া টিম এবং আয়োজনে ছিল ডিএসকে এনজিও।

৭ নভেম্বর ২০২৫ ইং, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় উখিয়ার বালুখালী উচ্চ বিদ্যালয়ের আশপাশ এলাকা ও হিন্দুপাড়া অঞ্চলে।

অভিযানে দুই টনেরও বেশি বর্জ্য অপসারণ করা হয়, যা এলাকাবাসীর কাছে পরিচ্ছন্নতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন। এছাড়া অতিথি হিসেবে অংশ নেন বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুমপা এবং বিডি ক্লিন টেকনাফ টিমের প্রতিনিধি রাফি আনোয়ার।

অভিযানে নেতৃত্ব দেন ওমর ফারুক, আর ইভেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন, মুস্তফা শাকের রিয়াদ।
এতে অংশগ্রহণ করে উখিয়া টিম, টেকনাফ টিম ও কক্সবাজার টিমের প্রতিনিধিবৃন্দ।

পরিচ্ছন্নতা অভিযানের সময় অংশগ্রহণকারীরা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা জরুরি। এই ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।

ওমর ফারুক, বিডি ক্লিন উখিয়া টিমের প্রতিনিধি বলেন,
আমরা উখিয়াকে পরিচ্ছন্ন করার পাশাপাশি মানুষকে সচেতন করতে কাজ করছি। সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা শুধু নয়, পুরো দেশই হবে পরিচ্ছন্ন ও সুন্দর।

রাফি আনোয়ার, বিডি ক্লিন টেকনাফ টিমের প্রতিনিধি বলেন, টেকনাফ থেকে উখিয়ায় এসে একসাথে কাজ করে মনে হয়েছে, সবাই একসাথে কাজ করলে যেকোনো অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে।

ডিএসকে এনজিওর সিনিয়র হাইজিন বিশেষজ্ঞ শর্মা ওঝা বলেন,আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয়, এটি মানসিক শান্তিরও প্রতীক। বিডি ক্লিনের এই উদ্যোগ সমাজে সচেতনতা ও দায়িত্ববোধ দুটোই বাড়াবে।

সবশেষে অংশগ্রহণকারীরা বলেন, এই অভিযানের মাধ্যমে তারা শুধু ময়লা পরিষ্কার করেননি, বরং মানুষের মনে পরিবেশ সচেতনতার আলো ছড়িয়ে দিয়েছেন।
বিডি ক্লিন উখিয়া টিম ভবিষ্যতে আরও বড় আকারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা করেছে, যাতে উখিয়া, টেকনাফ ও কক্সবাজারের প্রতিটি অঞ্চল “পরিচ্ছন্নতার অনন্য দৃষ্টান্ত” হয়ে ওঠে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com