1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ৫:৩২ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আটটার দিকে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জান্নাত আরা (১), রোকেয়া বেগম (১৪), নুর বেগম (২৫), মিনারা বেগম (৩০) ও ইসমত আরা (১৮)।

ক্যাম্পের সাব-মাঝি বশির আহমদ জানান, বজ্রপাতের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ক্যাম্পের অভ্যন্তরে এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্র জানায়, বজ্রপাতে আহত রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে পাঁচজন আহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।’

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com