1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ওয়ারেন্ট তামিলে কঠোর মহেশখালী থানা পুলিশ, আটক ১১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ১০:৩৭ পিএম

কক্সবাজারের মহেশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) মহেশখালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহেশখালী থানা সূত্রে জানা যায়, জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামীদের মধ্যে গ্রেপ্তার করা হয় আবু সুফিয়ান, জেয়াসমিন আকতার, মোজাফ্ফর আহমদ, শফি আলম, আনছার মিয়া, আহমদ উল্লাহ, আশারফ আলী, রফিক আলম, নুর মোহাম্মদ ও মোঃ দানুল হকসহ মোট ১১ জনকে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বন মামলা ও অন্যান্য ফৌজদারি মামলার পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরোয়ানাভুক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাসী, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com