1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

রামুর হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ৪:৫৫ পিএম

কক্সবাজারের রামু উপজেলার আলোচিত এক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আক্তার কামাল (৪২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানান।

গত ২৫ জুন ভোর পাঁচটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে মো. সৈয়দ হোসেন (৪৯) নিহত হন। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে বুধবার (৮ জুলাই) রাত পৌনে আটটার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টের গ্রাম বাংলা টি স্টল থেকে আক্তার কামালকে গ্রেপ্তার করে।

র‌্যাবের ভাষ্য, হত্যাকাণ্ডের পর তিনি কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আক্তার কামাল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার টোঙ্গারডেবা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হামজা আলীর ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com