1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে সরকারি কাজে বাধা ও কর্মকর্তা লাঞ্ছিত করার মামলার প্রধান আসামি গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ৯:১৭ পিএম

টেকনাফে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা প্রদান মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহ আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুল রহমানের ছেলে। তিনি টেকনাফ থানার একটি চাঞ্চল্যকর মামলার (জিআর নং- ৪৫৪/২৪) প্রধান পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও সরকারি কাজে সরাসরি বাধা প্রদানের অভিযোগ রয়েছে। মামলার পর থেকেই শাহ আলম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

​র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল দীর্ঘদিন ধরে এই আসামির গতিবিধি নজরদারি করছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com