1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু বিনা চিকিৎসায় মারা গেল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তার শিশুপুত্র জামায়াত কর্মীর বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩ রোহিঙ্গাদের জন্য এ বছর চাওয়া হয়েছে ৭১০ মিলিয়ন ডলার খুরুশকুলে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত পাম্পে পাম্পে ‘ডিজিটাল’ চুরি, টের পাচ্ছেন না গ্রাহকরা এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার স্বীকার করে না: জামায়াত আমির

খুরুশকুলে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ৭:৩৫ পিএম

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গুলাবাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি মৃত মোহাম্মদ কালুর ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজন নজরুল জানান, সকালে জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর স্থানীয় একটি দোকান বসানোকে কেন্দ্র করে আরিফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে আলমগীর বাড়িতে গিয়ে বিষয়টি জানালে জাহাঙ্গীর ঘটনাস্থলে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

জাহাঙ্গীরের ভাতিজা সাইফুল অভিযোগ করে বলেন, আরিফ, কাজল, নিশাত, ফিরোজসহ ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষ সরে গেলেও পরে আরিফ হঠাৎ জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সাইফুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরিফের মা রুবিনা ও ফিরোজের স্ত্রীকে হেফাজতে নেয়।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাদিম আলী জানান, “কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com