1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

পিআরের দাবি জানানো অনেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে: সালাহউদ্দিন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ৯:০৫ এএম

পিআরের দাবি জানানো অনেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে।’

সালাহউদ্দিন বলেন, ‘পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিআর আছে সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ থাকে। এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না।’

তিনি বলেন, ‘পিআরে কে এমপি হবে সেটা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শূরা। এমন পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে, দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের প্রতি আহ্বান, জনগণকে বিভ্রান্ত করবেন না।’

রাজনৈতিক কর্মসূচিকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘জামায়াতের নেতৃত্বে কিছু দল কয়েকটি ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে। এটি রাজনৈতিক চর্চা। স্বাগত জানাই। মানুষ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে বাস্তবায়ন করবে। বিএনপিও ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। যার মধ্য দিয়েই মহাকাব্যে পরিণত হয়েছে।’

তবে, গণতন্ত্রের আবহের মধ্যে জনগণকে বিভ্রান্ত করতে আন্দোলন করা উচিৎ হবে না। এমন আন্দোলনে ফ্যাসিবাদ পুনর্বাসন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচনকে বিলম্ব করতে, পারতপক্ষে বানচাল করতে যারা কাজ করছে, তাদের পক্ষে এই রাজনৈতিক দল কাজ করছে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে।’

সংস্কার শুরু হয়, কিন্তু শেষ হয় না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সবাই যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন হয়েই যাচ্ছে। শুধু সংবিধান সংশোধনের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের হাতে দিতে হবে। সাংবিধানিক আদেশ কে দেবে, তার জন্য বিচার বিভাগের পরামর্শ নেয়ার কথা বলেছি।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com