1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি, সীমান্তে আতঙ্ক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ৫:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দে আতঙ্কে রাতভর নির্ঘুম রাত কাটিয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-২০ থেকে উত্তর-পূর্ব দিকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে মিয়ানমারের ‘চাকমা কাটা’ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) এবং অপর সশস্ত্র গোষ্ঠী এআরএ সদস্যরা। সংঘর্ষ চলাকালে দুপক্ষের মধ্যে অন্তত শতাধিক রাউন্ড গুলি বিনিময়ে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে উখিয়ার বালুখালী গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, মঙ্গলবার রাতে হঠাৎ মিয়ানমারের অভ্যন্তরের প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছি। রাতে আর ঘুমাতে পারেনি। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সড়ক অবরোধমিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সড়ক অবরোধ
উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, গোলাগুলির শব্দ শুনেছি। স্থানীয় বাসিন্দাদের সর্তক থাকতে বলেছি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি হয়েছে। তবে আমরা সীমান্ত এলাকায় সর্তক অবস্থায় আছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com