1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

মওদুদীর গুষ্টিরা ইসলামের দুশমন, এই বংশদের উপর খোদার লানত পড়বে: বাবুনগরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১১/২০২৫ ১২:২১ পিএম

মওদুদীর গোষ্ঠীরা কোরআন হাদিস জানেনা। তারা কোরআনের অর্থও জানেনা এই বংশগুলোর যে রকম ইচ্ছা সেরকম ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বই লেখে। আল্লাহর রসূল সত্যের মাপকাঠি নয় মওদুদী বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই নাকি পাপী। এই জাতির সাথে যারা মিলবে তারাই বেইমান হবে। মওদুদীর গুষ্টিরা ইসলামের দুশমন শয়তানের কথা যাহা আছে সব কিছু শুরু করেছে এখন মওদুদীর বংশধররা, মওদুদীর বংশদের উপর খোদার লানত পড়বে।

আবার একজন বলেছে খাদিজা (রা.) নামাজ রোজা করতেন না, এখন একজন বলতেছে রাসুল (স.) ছিলেন সাংবাদিক। এদের মতো বেয়াদব আর আছে? এরা বেইমানের জাত। মওদুদীরা লক্ষ লক্ষ মুসলমানকে ঈমান হারা করতে চায় তাই আলেম ওলামাদের সচেতন থাকতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) দক্ষিনপূর্ব এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন ও বার্ষিক মাহফিলে এ কথাগুলো বলেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী।

উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ডঃ আ,ফ,ম খালেদ হোসেন, তিনি বলেন আল্লাহ বেশি দূরে নয়। জনগণকে হত্যার করার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ দিয়েছেন। হাসিনা সরকার, সরকারের ফাণ্ডে রেখে গেছে মাত্র অল্প কিছু টাকা।

তিনি বলেন, দেশ পরিচালনা করতে আলেম-ওলামারা উঠে আসতে হবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের কোনো আলেম-ওলামা পূর্ণ মন্ত্রিত্ব পায়নি। নিজেকে যোগ্য করে আলেম-উলামারা জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com