1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক সাকিবের’: মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ৩:৪৫ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। তার এই পোস্টের কড়া সমালোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই।

এবার সেই তালিকায় যোগ দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এক ফেসবুক পোস্টে সাকিবের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মীর স্নিগ্ধ লিখেছেন, মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক।’

তিনি আরও লিখেছেন, ‘কিন্তু – মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাই হোক তোমার’

একইভাবে সাকিবের প্রতি ক্ষোভ জানিয়ে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তার ভাষ্য, সুশীলরা আস্তে আস্তে তাকে (সাকিব) মাফ করে দিচ্ছিল, যে কিই-বা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি ইত্যাদি!

তিনি আরও বলেন, এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায় আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com