1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও আ. লীগের শতাধিক নেতাকর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ২:০৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পৌরসভার প্রধান সমন্বয় মো. মহাসিন ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা মো. সাকিব আহমেদের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় দাউদকান্দি পৌর সদরের বিএনপির দলীয় কার্যালয়ে এসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে হাত মিলিয়ে তারা দলে যোগ দেন।

যোগদানকারী এনসিপি নেতা মো. মহাসিন ভূঁইয়া ও সাবেক আওয়ামী লীগ নেতা সাকিব আহমেদ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ধানের শীষ মার্কায় আস্থা রেখে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এ সময় দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সদস্যসচিব কাউসার আলম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি মোস্তফা সরকার, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্যসচিব রোমান খন্দকার ও পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com