1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

মাইক্রোবাসের ধাক্কায় চন্দনাইশে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ২:৫১ পিএম

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে দোহাজারী হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. পহর উদ্দীন (১৬)। এ ঘটনায় তার চাচাতো ভাই কুতুব উদ্দীন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বিপরীতমুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে চমেক হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে পহর উদ্দীন মারা যান। আহত কুতুব উদ্দীনের অবস্থাও আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘাতক মাইক্রোবাসটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com