কক্সবাজারের টেকনাফ উপজেলা-এর হ্নীলা ইউনিয়ন-এ জেলে পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে গিয়ে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উসমান গণী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার, হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাকের আহম্মদ, হ্নীলা উত্তর যুবদলের আহ্বায়ক হারুন রশিদ, সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের এবং উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাসেল-সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।