1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ টেকনাফের বাহারছড়ায় ৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান (অব.) গ্রেপ্তার এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি’ বলে পোস্ট, হান্নান মাসউদের স্ত্রীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে পেকুয়া থেকে উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ৮:৩৭ পিএম

রামুতে যাত্রী সেজে অটোরিকশা (মিশুক) গাড়ি ছিনিয়ে চালককে হত্যার চেষ্টা করেছে একটি চক্র। এঘটনায় চালক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত্যুর পথ থেকে ফীরে আসা কিশোর অটোচালক সাকিব বলেন, পরিচিত দুজন ব্যক্তি রামু চা-বাগান স্টেশন থেকে রশিদনগরের পানিরছড়া রিজার্ভ যাওয়ার কথার বলে তার গাড়িটি ভাড়া করে। চক্রটি যাত্রাপথে তাকে রাসায়নিক দ্রব্য নাকে লাগিয়ে দিলে সে অচেতন হয়ে পড়ে। এরপর তার আর কিছু মনে নেই।

এরপরে সে হুশ ফিরে জানতে পারে স্থানীয়রা তাঁকে পেকুয়ার মগনামা থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে।

চালকের বাবা সাইফুল ইসলাম জানান, দুইজন যুবক পরিচিতো ছিলো। তারা হলো ভারুয়াখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার শামসুল আলমের ছেলে রবিউল হাসান (২২), অপরজন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ভরাছরাকুল এলাকার ছৈয়দ নুরের মো: হারুন (৩৮)।

তিনি জানান, আমার ছেলেকে রিজার্ভ ভাড়ার কথা বলে জোয়ারিয়ানালা গেলে তাকে অবচেতন করা হয়। এরপরে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মারা গেছে ভেবে ফেলে যায় চক্রটি। পরে স্থানীয়রা পেকুয়ার মগনামা সাগরের তীর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় চালকের বাবা সাইফুল রামু থানায় একটি অভিযোগ করেছে। তিনি অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

রামু থানা পুলিশ জানায় ঘটনাটি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com