1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

মহেশখালীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০১/২০২৬ ৩:৩১ পিএম

কক্সবাজরের মহেশখালীতে ৩২ বছর বয়সী ইসমত আরা এবং তার ৬ বছর বয়সী ছেলে আবরারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা আনচার উল্লাহ জানান, ইসমত দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং ৬ বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন। পরিবারের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে ইসমত তার ছেলেকে গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

এদিকে ইসমত আরার মাথা গভীর ক্ষতসহ রক্তাক্ত থাকায় স্থানীয়রা এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন, যদিও বিষয়টি নিয়ে কেউ নিশ্চিত নন।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য , ৫ বছর আগে ইসমতের বড় ছেলেও পুকুরে ডুবে মারা গিয়েছিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com