1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভাঙচুর-অগ্নিসংযোগ ২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড এনসিপি নেতা ইমরানকে অব্যাহতি আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের চেয়েও খারাপ পরিণতি হবে ছাত্রদলের: সারজিস আলম সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি, চাপ সৃষ্টি করছি: ডা. তাহের কৃষক কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ জুলাই গণ-অভ্যুত্থান: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার উখিয়া’র সিকদার বিল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এমপি শাহজাহান চৌধুরী

এনসিপি নেতা ইমরানকে অব্যাহতি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ১০:৩৮ পিএম

নৈতিক চ্যুতি ও ব্যাংক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে দলটি।

মঙ্গলবার, ৪ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে পাঠানো এক নোটিশে এই অব্যাহতির সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ নোটিশ জারি করা হয়।

এতে বলা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

নোটিশে শওকত ইমরানকে আগামী দুই কার্যদিবসের মধ্যে সংগঠনের উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্য সচিব রিগান হোসেন বলেন, বর্তমানে শওকত ইমরানকে এনসিপি থেকে সাময়িক অব্যবহিত দেয়া হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তা নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকৃত সত্য উদঘাটন করাই ন্যায়বিচারের মৌলিক শর্ত। সকল পক্ষের বক্তব্য গ্রহণ, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে।

এ বিষয়ে শওকত ইমরানের মুঠোফোনে একাধিকার কল দেয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, সোমবার, ৩ আগস্ট থেকে এনসিপি নেতা শওকত ইমরানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

এর আগে শনিবার, ১ আগস্ট ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা  আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এই এনসিপি নেতার বিরুদ্ধে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com