1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু আ.লীগ নেতাদের সিগারেট কোম্পানি এনসিপি নেতাদের মালিকানায়, কারখানা সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদি আরবের নবীজির নাম খোদাই করা ১৩০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’নিজের ফেসবুকে লিখে এনসিপির পৌর আহ্বায়কের পদত্যাগ এক টাকার শিক্ষক’ গাইবান্ধার লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’নিজের ফেসবুকে লিখে এনসিপির পৌর আহ্বায়কের পদত্যাগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ২:১৭ পিএম

রাজনৈতিক সহিংসতা ও দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা পদত্যাগ করেছেন। তার নাম মো. জাহাঙ্গীর আলম অজয়। তিনি ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান তিনি। একই সঙ্গে দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন।

পদত্যাগপত্র সংযুক্ত করে ফেসবুক পোস্টে জাহাঙ্গীর আলম অজয় লেখেন, ‘সুন্দর একটা দেশ, জাতি বিনির্মাণে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতায় কোনোভাবেই একজন ভালো মানুষ রাজনীতি করতে পারবে না।’

তিনি আরও লেখেন, ‘এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম আমার রাজনীতির জন্য খেসারত দিতে হবে। আমার ওপর অর্পিত এনসিপির ছেংগারচর পৌর শাখার আহবায়ক পদ থেকে পদত্যাগ করলাম।’

ফেসবুক পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে নিজের বক্তব্য শেষ করেন জাহাঙ্গীর আলম অজয়।

তবে দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, কিছু অনিবার্য পারিবারিক কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের প্রতি আমার আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসা পূর্বের মতোই অটুট রয়েছে। তবে বর্তমান পারিবারিক পরিস্থিতির কারণে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত বা সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হোক, তা আমি চাই না।

‘ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’ লিখে এনসিপি নেতার পদত্যাগ

পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, ‘এ কারণে দলের বৃহত্তর স্বার্থ ও সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বিবেচনা করে আমি স্বেচ্ছায় ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। অতএব, অনুগ্রহপূর্বক আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে আমাকে ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com