1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

নির্বাচনে বিএনপির প্রার্থীরা তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করায় ইসিতে এনসিপির আপত্তি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১০:০৪ এএম

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করায় নির্বাচন কমিশন (ইসি)-তে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, বিধিমালা অনুযায়ী প্রার্থী মনোনয়ন পাওয়ার পর নিজের ছবি, দলীয় প্রতীক এবং দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহারের সুযোগ নেই। বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়ার ছবি ব্যবহার করলে আপত্তি নেই, কিন্তু তারেক রহমানের ছবি ব্যবহার বিধিবহির্ভূত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিএনপিকে এই নিয়ম মানাতে পারলে ইসির সক্ষমতা প্রমাণিত হবে। একই সঙ্গে তরুণ ভোটার, বিশেষ করে যাদের বয়স নির্বাচনের আগে ১৮ হবে—তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট নির্বাচনের দিনেই হওয়ার কথা, কিন্তু ইসি এখনো কোনো প্রস্তুতি দেখাতে পারেনি। দ্রুত গণভোটের প্রক্রিয়া শুরু করার দাবি জানান তিনি। এছাড়া জোটবদ্ধ হলেও প্রতিটি দলকে নিজেদের প্রতীকেই ভোট করতে হবে, অন্য দলের প্রতীক ধার নেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com