1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

উখিয়া-টেকনাফে সীমান্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি এনসিপি’র

✍️ নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ৩:০২ পিএম

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া স্টেশনে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট’ শীর্ষক গণ আলাপ ও পথসভা জনসভায় রূপ নেয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এনসিপির জেলা সংগঠক সাঈদ স্বাধীন ও শামীম ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আবদুল মোমেন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পি।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, উখিয়া-টেকনাফ ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। সমুদ্র অর্থনীতি ও পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে এখানকার তরুণদের স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এনসিপি কাজ করতে চায়। পাশাপাশি সীমান্ত হত্যা রোধ, রোহিঙ্গা সংকট সমাধান এবং জেলে, পানচাষী ও লবণচাষীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধান বক্তা ও কক্সবাজার–৪ আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ হোছাইন বলেন, জনগণের ম্যান্ডেট পেলে এলাকায় শিক্ষা ও জনস্বাস্থ্য ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন করা হবে। পাশাপাশি উখিয়া-টেকনাফে একটি সীমান্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক ও এনসিপি সংগঠক মুহাম্মদ ওমর ফারুক বলেন, কর্তৃত্ববাদ ও সামন্তবাদী কাঠামো ভেঙে রাজনীতিকে গণমানুষের হাতে তুলে দিতে এনসিপি অঙ্গীকারবদ্ধ। তাঁর মতে, কৃষক-শ্রমিক-মজুরসহ প্রান্তিক মানুষকে রাষ্ট্র কাঠামোর কেন্দ্রে নিয়ে আসাই সময়ের দাবি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আতাহার সাকিফ, জিনিয়া শারমিন রিয়া, এনসিপি টেকনাফের প্রধান সমন্বয়কারী সায়েম সিকদার, উখিয়ার সংগঠক আকতার হোছাইন, ছাত্রশক্তির উখিয়া ইউনিটের আমিনুর রশিদ রিয়ান ও মোহাম্মদ সোহেল।

বক্তারা জুলাই সনদের ভিত্তিতে নতুন রাষ্ট্র কাঠামো গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com