1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

এনসিপির সংসদে যাওয়া ডিপেন্ড করবে বিএনপির ওপর : নুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১০:০১ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, এনসিপির অনেক ক্ষেত্রে এমপি হওয়া, সংসদে যাওয়াটা ডিপেন্ড করবে বিএনপির ওপরে। বিএনপির নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের অসম্মানজনক, তীর্যক মন্তব্য ও খুবই অরুচিকর কথাবার্তা বলে ইতিমধ্যে যে সম্পর্ক তৈরি করে ফেলছে, জানি না শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে তাদের (এনসিপি) কী সমঝোতা হয়।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর আরো বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায়। ব্যক্তিগত সম্পর্ক মেনটেইন করে। আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা।

জামায়াতসহ অন্য দলের সঙ্গে জোট না করার বিষয়ে নুর বলেন, প্রকৃত অর্থে নির্বাচনী কোনো জোটের বিষয়ে আমাদের আলাপ-আলোচনা ছিল না বা হয়নি। মাঝখানে আমরা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসতাম সংস্কার কমিশনের বিভিন্ন আলাপ-আলোচনা নিয়ে। এখানে আমরা কি পজিশন নিতে পারি এবং বিএনপির সঙ্গেও আমরা একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতায় কীভাবে পৌঁছাতে পারি। কারণ বিএনপি এখানে একটা বড় স্টেকহোল্ডার ছিল।

এসব নিয়ে আমরা বসতাম। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বরই এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে। এটা আমার কথা না, সব দলেরই একটা মতামত। সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি অরিয়ারড হওয়ার কিছু নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com