1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ‘নারী ইস্যুতে’ রুকনিয়াত বাতিল জামায়াত নেতার জামায়াতে ইসলামী নাম নিয়ে যতদিন রাজনীতি থাকবে, তত দিন আ. লীগও থাকবে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে জামায়াত নেতার সুপারিশ বসুন্ধরায় পুরো ভবনে শুধু চীনা ভাড়াটিয়া, মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ আত্মসমর্পণ করেও জামিন মিলল না ছাত্রলীগ নেতার, কারাগারেই হলো ঠাই বাংলাদেশ-নেপালের পারস্পরিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে: মির্জা ফখরুল উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জামিন পেয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় বেনজীর আঙুলের ছাপে রোহিঙ্গা পরিচয়, বিপাকে স্থানীয়রা

বাংলাদেশ-নেপালের পারস্পরিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে: মির্জা ফখরুল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ৫:৫৩ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “ভৌগোলিকভাবে নেপাল আমাদের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের সুচিকিৎসা নিতে পারেন না। এই চক্ষু শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে আমি আশা করি।”

‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।

আয়োজকরা জানান, চক্ষু শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের চোখের বিভিন্ন রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com