1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এসএসসি প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: কক্সবাজারে কিশোর গ্রেফতার চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক: সংসদে প্রতিমন্ত্রী চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লেক থেকে নারীর মরদেহ উদ্ধার অদম্য নারী” পুরস্কার পেলেন কক্সবাজারের ১১ নারী খুনিয়া পালংয়ে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী উখিয়ায় বিদ্যুৎ গেলেই অচল মোবাইল নেটওয়ার্ক, চরম ভোগান্তিতে গ্রাহক

চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক: সংসদে প্রতিমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ২:১৬ এএম

সামাজিকযোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হওয়া চট্টগ্রামে জলাবদ্ধতার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ২০২৪ সালের ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ডসহ সবাইকে নিয়ে গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত সেখানে ঘুরেছি। মাঝে মাঝে রাস্তার মধ্যে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা এইটুকু বলেছে, ‘যে খবরে এবং সামাজিকযোগাযোগ মাধ্যমের নিউজে প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন, এতে তারা খুব আনন্দিত ও খুশি হয়েছে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন, আমাদের একজন সংসদ সদস্য খবরের উপর ভিত্তি করেই উনি দুঃখ প্রকাশ করেছেন। এটা নগরবাসী খুবই পজেটিভ নিয়েছে, এবং তারা বলেছে, ‘আজ থেকে এক বছর আগে দুই বছর আগে যে পরিমাণ জলাবদ্ধতা হতো এখন সেটি নেই।’

প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম নগরীতে ৫৭টি খালের মধ্যে ৩৬টি খাল ১২ হাজার কোটি টাকার প্রকল্পে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড বাস্তবায়ন করছে। এর মধ্যে ৩০টি খালের কাজ শেষ হয়েছে, আর ৬টির কাজ চলমান।

তিনি আরও বলেন, এসব খালের কাজে কিছু স্থানে বাঁধ দেওয়ায় হঠাৎ ২২০ মিলিমিটার অতিবৃষ্টিতে প্রবর্তনা মোড়সহ কয়েকটি স্থানে জলজট সৃষ্টি হয়। তবে তা জলাবদ্ধতা ছিল না; ৩–৪ ঘণ্টার মধ্যেই সিটি করপোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, মেয়রের নেতৃত্বে একটি সমন্বিত কমিটি গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেবে। পাশাপাশি চলমান ৬টি খালের কাজ আপাতত বন্ধ রেখে আগামী ৫ দিনের মধ্যে বাঁধ অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আসন্ন বর্ষা মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com