1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

বয়স ১৬ হলেই পাবে এনআইডি : ইসি সচিব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ১২:০৮ পিএম

বয়স ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের জন্য বাংলাদেশি যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। নিবন্ধন হওয়ার পর তাদের এনআইডি দেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যার বয়স ১৬ বছর পূর্ণ হবে তিনিই আবেদন করতে পারবেন এখানে ওই পহেলা জানুয়ারি পহেলা মার্চ বা এরকম কোনো কিছু নাই। তবে ভোটের নিয়ম সাংবিধানিকভাবে ১৮ বছর। সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন না।

তিনি আরও বলেন, যে এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার একটা প্রভিশন ছিল ওটাকে আমরা বলেছি এটা লাগবে না। মানুষের অসুবিধা হয়, সময় ও সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং জিডি ছাড়াই দ্বিতীয়টা কার্ড পাওয়ার সুবিধা আছে।

সকালে ইসির সামনে সীমানা নির্ধারণ নিয়ে মানববন্ধন হয়েছে, এক্ষেত্রে সীমানা পুণঃনির্ধারণের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সীমানা পুনঃনির্ধারণের বিষয় যেটা হচ্ছে, আপনারা যদি সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনটা দেখেন ওটাতে বলা আছে, সাত ধারার ছয় এবং সাতে আমাদেরকে চূড়ান্ত যে করা হবে এবং সাত ধারায় বলা আছে– এটার পরে এ ব্যাপারে সংশোধন করতে গেলে আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com