1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

কেন্দ্র দখলে জামায়াতের চেয়ে বেশি কেউ পারবে না: জামায়াত নেতা হুমায়ুন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ২:০৮ পিএম

কেন্দ্র দখল করতে চাইবে, কিন্তু আমাদের চেয়ে বেশি কেউ পারবে না— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নেতা ও কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির। সম্প্রতি কমলনগরের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, আগামী দিনে যত ষড়যন্ত্রই হোক না কেন, রামগতি-কমলনগরে সেই ষড়যন্ত্র মোকাবিলা করার মতো জনশক্তি জামায়াতের রয়েছে। ২০১৪ সালের নির্বাচনে যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সেই কর্মীরা এখনো মাঠে আছে, একজনও পালিয়ে যায়নি।

তিনি আরও বলেন, সাংগঠনিকভাবে হয়তো আমরা দুর্বল, কিন্তু জনগণের সমর্থন আমাদের পক্ষে। আপনারা যদি পাশে থাকেন, তাহলে এই জনসমর্থনই হবে জামায়াতের আসল শক্তি। নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, আপনারা জান, মাল ও পরামর্শ দিয়ে আমাদের সংগঠনের কাজে সহযোগিতা করুন।

প্রত্যেকে আপনার পরিবার ও সমাজে যতটুকু পারেন, সংগঠনকে শক্তিশালী করুন। রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনরা মাওলানা হুমায়ুন কবিরের কেন্দ্র দখলের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তারা বলেন, নির্বাচনের আগেই জামায়াতের কেন্দ্র দখলের পরিকল্পনা গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ।

সভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের সমর্থন থাকলে রামগতি-কমলনগরে জামায়াতের সাংগঠনিক অবস্থান আরও মজবুত হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com