1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

আমার জানাজায় যেন জামায়াত-শিবিরের কেউ উপস্থিত না থাকে: ছাত্রদল নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১২:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু জানিয়েছেন, মৃত্যুর পর তাঁর জানাজায় জামায়াত–শিবিরের কোনো নেতাকে তিনি দেখতে চান না।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।

পোস্টে মিশু লেখেন, ছাত্রদলে থেকে তিনি কী পেয়েছেন বা কী পাননি—সেসব হিসাব মৃত্যুর আগে নয়, পরে ভাবা যাবে। তবে মৃত্যুর পর ছাত্রদলের প্রতি তাঁর একটাই অনুরোধ- জানাজার নামাজে যেন জামায়াত–শিবিরের কোনো নেতাকে না থাকতে দেওয়া হয়। তাঁর দাবি, এই দায়িত্বটি ছাত্রদলই পালন করবে।

মিশুর পোস্টে মন্তব্য করে এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সায়মন লেখেন, “তোর আগে আমার মৃত্যু না হলে, এই ওসিয়ত পূরণ করব।”

রাহাত শুভ নামের আরেকজন মন্তব্য করেন, “দেশবিরোধী শক্তির প্রতি কতটা ঘৃণা থাকলে মানুষ এমন কথা বলে!”

এ বিষয়ে জানতে চাইলে আবিদুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত–শিবিরের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক অপপ্রচার ও কটূক্তি তাঁকে ব্যথিত করেছে।

এমনকি বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা বা তারেক রহমানের দেশে না ফেরা নিয়েও তারা সন্দেহ ছড়ায়- এ ধরনের আচরণ তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। তাই তিনি এ পোস্ট করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com