1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই: প্রেস সচিব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ১১:১৮ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এস কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তার দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। যখন ইচ্ছা তিনি দেশে আসতে পারবেন। একইসঙ্গে দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং তার দলের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রশ্নে তিনি বলেন, যারা এটার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের মতো ছিল। সরকার কখনও এসব কথা বলেনি। যারা এই কথা আনছে, তারা স্বৈরাচারের দোসরের মতো কথা বলছে। এমনকি সরকার কাউকে মাইনাস করেনি দাবি করেন প্রেস সচিব। তিনি বলেন, যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য করে মাইনাস হয়েছেন।

খালেদা জিয়াকে জাতীয় নেতা আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, তিনি আপামর জনসাধারণের নেতা। তিনি শুধু বিএনপির নেতা না। আমরা তার সুস্থতা কামনা করি। তিনি দেশে ফিরে আসুক। বাংলাদেশের তার প্রেজেন্টটা খুবই প্রয়োজন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com