কক্সবাজারের উখিয়ায় পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর রাতে বালুখালী পুলিশ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে এটি জব্দ করে।
পুলিশ জানায়, গভীর রাতে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এলাকাটিতে তল্লাশি চালিয়ে রাত ২টা ২০ মিনিটের সময় পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে।
ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।