1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন

নির্বাচন কমিশনের ভুয়া স্টিকার লাগানো গাড়িসহ গ্রেফতার ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ২:৪৮ পিএম

মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভুয়া স্টিকার লাগানো একটি গাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে ৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

শনিবার তার বিরুদ্ধে রাজৈর থানায় একটি মামলা হয়েছে। পরে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়।

গ্রেফতার মনিরুজ্জামান (৪৮) শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, রাজৈর থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার ভোররাতের দিকে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকার তালপট্টি তিন রাস্তার মোড়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো একটি হাইএজ গাড়ি দেখতে পান তারা। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে এলকোহলযুক্ত ৮ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূয়া স্টিকার লাগানো একটি গাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় গাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার হয়। তার বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com