1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার শিবির নেতার রুমে বহিরাগতদের ‘আপত্তিকর’ অবস্থায় আটক, ভিডিও ভাইরাল তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক ২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে নাশকতা মামলায় ৭ জন গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন গ্রেপ্তার বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতার আপত্তিকর কথোপকথন ভাইরাল, হারালেন পদ ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস দুবাই কারাগার থেকে যেকোনো সময় দেশে ফিরছেন বেনজীর!

কালারমারছড়ায় অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ জিয়া বাহিনীর ৯ সদস্য আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ৪:৫৫ পিএম

মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ জিয়া বাহিনীর ৯ জন সদস্য কে আটক করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড ও নৌবাহিনী সমন্বয়ে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, মহেশখালীর কালারমাছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে। স্থানীয়রা এ নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড এর শরণাপন্ন হলে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সন্ত্রাসী জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭) ও আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) এবং নাদিম উদ্দিন (৩৫)। তারা মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।

জব্দকৃত অস্ত্র ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com