1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফারাক্কা চালুর অনুমতি দেয় আওয়ামী লীগ, এখন তা ‘মরণফাঁদ’: মির্জা ফখরুল টেকনাফে ডগ ‘হেনরির’ সহায়তায় প্রাইভেটকার থেকে ৩২ হাজার ইয়াবা উদ্ধার সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল ঘুষ না দেওয়ায় ‘ভুল’ রায় দিলেন এসিল্যান্ড গুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় প্রকাশ্যে শপথ করে যুবদল নেতা বললেন ‘ আমি অপহরণ করিনি’ স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি শেখ হাসিনা উন্নয়নের নামে দেশকে দেউলিয়া করেছিল, বর্তমান সরকারকে সেই ফাঁদে পড়ার প্রয়োজন নেই: মাহমুদুর রহমান মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় হাসপাতালে গেলেন মাসুদ সাইদী

তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে আমাদের ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপ : তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০১/২০২৬ ৪:৪৮ পিএম

‘ম্যাচ মাই পলিসি’ নামের একটি নতুন ওয়েব অ্যাপ চালু করেছে বিএনপি। নিজের ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) রাতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসি-ভিত্তিক আলোচনা এবং তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিয়ে এলো নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ (www.matchmypolicy.net), যা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার‌্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।

‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত; এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে আপনার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, আর আপনি সোয়াইপ করেই জানাতে পারবেন আপনার অবস্থান।

এছাড়া অ্যাপে একটি ‘Opinion’ অপশন রাখা হয়েছে, যেখানে আপনি লিখে জানাতে পারবেন পলিসি বিষয়ে আপনার পরামর্শ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা, এবং জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।

অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে, যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে।

বিএনপি মনে করে, ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা। আপনার মতামতই ভবিষ্যৎ গড়ার শক্তি। ভিজিট করুন: www.matchmypolicy.net

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com