1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১০:৩৬ এএম

বিএনপিতে যোগ দিয়েছেন ঝিনাইদহ জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদারের নেতৃত্বে ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদের হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।

এসময় জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন, এ যোগদানের মাধ্যমে নির্বাচনে আমাদের জয়ের পথ আরা এক ধাপ এগিয়ে গেল।’

তিনি আরো বলেন, ‘সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধানের শীষ হোক ঝিনাইদহের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।’

বিএনপির এই প্রার্থী বলেন, ‘জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ খুব বেশি দূরে নয়, কারো নির্দেশের অপেক্ষায় না থেকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়ুন। ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন।’ এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও এনামুল কবির মুকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com