1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার টেকনাফে বাড়িতে ঢুকে কৃষককে অস্ত্রের মুখে অপহরণ ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

নগ্ন ভিডিও ধারণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি, যে দলের নেত্রী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১২:৪৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি এনজিও কর্মকর্তাকে হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন এবং নগ্ন ভিডিও ধারণের মাধ্যমে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, অনুপমা সূত্রধর গত সেপ্টেম্বর মাসে উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এরপর ৫ সেপ্টেম্বর সকালে তিনি এনজিও কর্মকর্তা রনজিত চন্দ্র বর্মনকে বাসায় ডেকে পাঠান। কর্মকর্তার বাসায় পৌঁছালে অনুপমা, তার ছেলে প্রিন্স আদিত্য, স্বামী প্রীতম চন্দ্র সরকার হিরনসহ আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘরে আটকে রাখে। তারা লোহার রড দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করলে তারা এনজিও কর্মকর্তাকে নগ্ন ভিডিও ধারণ করে, পায়ুপথে মরিচের গুঁড়া ঢুকিয়ে অমানবিক নির্যাতন চালায়। জীবন রক্ষার জন্য কর্মকর্তা তার স্ত্রীকে ফোন করে ব্যাংকের চেক বইয়ের কিছু পাতা দিতে বলেন, যা পরে গ্রেপ্তারকৃতদের হাতে চলে যায়।

পুলিশ অভিযান চালিয়ে এনজিও কর্মকর্তাকে উদ্ধার করে এবং অপরাধে জড়িত অনুপমা সূত্রধর ও প্রিন্স আদিত্য সরকারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com