1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

এবার দেশে আসছে পেপাল, জানালেন প্রধানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ৯:২৯ পিএম

বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর পরিচালনা এবং পেপালের কার্যক্রম চালু করতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার আগ্রহের কথা জানিয়েছে পেপাল।

সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে আগ্রহ দেখায় আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি।

মূলত ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও আইটি খাতে সহজ লেনদেন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়। সেসময় বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠকও করে পেপালের দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুরভিত্তিক টিম।

ইতিপূর্বে হাসিনা সরকারের সময়ও সরকারের তরফে পেপাল নিয়ে আসার উদ্যোগের কথা জানানো হয়েছিল।

কিন্তু দেশের ফ্রিল্যান্সার ও ই-কমার্স উদ্যোক্তাদের বহুদিনের এই দাবিটি এখনো বাস্তবে পরিণত হয়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com