1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী

টেকনাফে মিনি ট্রাকের চাপায় পথচারী নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ১২:০১ এএম

টেকনাফ পৌর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক খাদে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় বনবিভাগের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার বাসিন্দা মো. অছি মাঝির ছেলে শফিউর রহমান (৩০)। এঘটনায় আহত শফিক আলম (২৮) চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে মাছের ড্রাম বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নাফ নদীর খালে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে শফিউর রহমানের মরদেহ উদ্ধার করে। এ সময় আরেক পথচারী শফিক আলম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।

টেকনাফ থানার এএসআই শাহাদাৎ হোসেন জানান, মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়েছে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com