1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার গৃহবধূর জীবন বাঁচাল পেকুয়া পুলিশ, পাশে ছিল দুই মাসের শিশু টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ টেকনাফ সীমান্তে ইতিহাসের ‘বৃহত্তম’ ইয়াবার চালান জব্দ, আটক ২ মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৩ ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা নীরবতার সীমা পেরিয়েছে, এবার তথ্য-প্রমাণে জবাব দেব মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশের সদস্য আটক

উখিয়ার গৃহবধূর জীবন বাঁচাল পেকুয়া পুলিশ, পাশে ছিল দুই মাসের শিশু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ২:১৭ পিএম

স্বামীর সঙ্গে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করা এক গৃহবধূ এবং তার পাশে আটকে পড়া দুই মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পেকুয়া থানা পুলিশের দ্রুত উদ্ধার তৎপরতা ও মানবিক পদক্ষেপে নতুন জীবন ফিরে পেয়েছেন ওই নারী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের পেকুয়া পৌরসভার ডিসি রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

উদ্ধার পাওয়া গৃহবধূ স্মৃতি কর্মকার (২৬) উখিয়া উপজেলার মৃত মনমোহন কর্মকারের মেয়ে। তিনি স্বামী পলাশ কর্মকারের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। পলাশ কর্মকার পেকুয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে উচ্চমাত্রার ঘুমের ওষুধ সেবন করেন স্মৃতি। পরে তিনি অচেতন হয়ে পড়েন। বিকেল থেকে ঘরের ভেতর শিশুটির টানা কান্নার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। অনেক ডাকাডাকি করেও স্মৃতির কোনো সাড়াশব্দ না পেয়ে তার স্বামীকে খবর দেওয়া হয়। পলাশ এসেও দরজা খুলতে ব্যর্থ হয়ে বিষয়টি পেকুয়া থানায় জানান।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) উগ্যাজাই মার্মার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভেতর থেকে শিশুর কান্নার শব্দ পাওয়ায় পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দরজার লক ভেঙে ঘরের ভেতরে ঢোকে। সেখানে খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকা স্মৃতি কর্মকার এবং কাছেই থাকা শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে তার বাবার জিম্মায় দিয়ে আশঙ্কাজনক অবস্থায় স্মৃতি কর্মকারকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তরের পরামর্শ দেন।

এ বিষয়ে এসআই উগ্যাজাই মার্মা বলেন, অফিসার ইনচার্জের (ওসি) মাধ্যমে খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো সাড়াশব্দ না থাকায় এবং শিশুর কান্নার শব্দ শুনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশঙ্কায় দরজা ভেঙে ভেতরে ঢুকতে বাধ্য হই। পরে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পুলিশের এমন দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা এসআই উগ্যাজাই মার্মাসহ পেকুয়া থানা পুলিশের মানবিক উদ্ধার অভিযানের ভূয়সী প্রশংসা করেন। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com