1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অপহৃত ব্যবসায়ী উদ্ধার:সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক-৬ হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ৫ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ২:৪০ পিএম

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা সপ্তাহে দুই দিনের বেশি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না।

দেখা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিও নিতে হবে। আর হাসপাতালে আসার পর তারা রোগীদের ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) কোনো ছবি তুলতে পারবেন না।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিপত্রে এসব নির্দেশনা তুলে ধরা হয়েছে।

পরিপত্রটি দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে, যেখানে আটটি নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে শুধু দুই দিন, সোমবার ও বৃহস্পতিবার—ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সাক্ষাতের জন্য দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের বাইরে কোনো ওষুধ কোম্পানির কোনো প্রতিনিধি সরকারি হাসপাতালের সীমানার মধ্যে অবস্থান করতে পারবেন না।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সাক্ষাতের সময় সব প্রতিনিধিকে অবশ্যই নিজ নিজ কোম্পানির দেওয়া পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। কোনোভাবেই রোগীর কোনো তথ্য সংগ্রহ বা ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা টেবিলে রাখা যাবে না বলে চিকিৎসকদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় করার অভিযোগ বেশ পুরনো। এতে রোগীদের ভোগান্তি হয়, হাসপাতালের কর্মপরিবেশ নষ্ট হয়। এ ছাড়া অপ্রয়োজনীয় ওষুধ বা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে চিকিৎসকদের প্রভাবিত করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অন্তুর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনতে বেশকিছু উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সরকারের এ নির্দেশনা এল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com