1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মধ্যরাতে আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ১৮

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ৩:৩০ পিএম

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৮ জনকে আটক করেছে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো-মো. হাসান (২২), জাহিদ হাসান (২৩), মনির হোসেন (২৩), শাহাদাত হোসেন (৪৯), মো. দেলোয়ার (২০), মোহাম্মদ দেলোয়ার (২৮), অমিত হাসান শান্ত (২৫), মো. আব্দুল আজিম (৫৫), মো. ইকবাল (৩২), মোশারফ প্রকাশ সাহেব (৪৯), মো. রাব্বি সরকার (২৩), মোহাম্মদ তাসরিফ (২৫), সালাউদ্দীন বাদশা (২৫), নূর উদ্দীন মাসুম (৪২), মো. নূর উদ্দীন (৪৭), ইমতিয়াজুর রহমান (১৯), মো. রিমন (২৯), মো. টিপু (২৪)।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানার মাথা ও হাতে গুরুতর জখম হন। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৮ জনকে আটক করেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, রাতের ওই মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ধাওয়া দিয়ে এসআই রানাকে কুপিয়ে পালিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে এক এসআই গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com