1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় ভোররাতে পুলিশের অভিযান: বস্তাবন্দী একনলা বন্দুক উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১:১১ পিএম

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা ভাঙা বন্দুক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা গরুর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উখিয়া থানার একটি রাত্রিকালীন নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মরিচ্যা গরুর বাজারের দক্ষিণ পাশে হেমন্ত বড়ুয়ার একটি টিনশেড ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। ওই বাসার ভাড়াটিয়া আরাফাত হোসেনের দরজার পাশে একটি ডায়মন্ড সিমেন্টের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পরে বস্তাটি খুলে তার ভেতর থেকে মোড়ানো অবস্থায় একটি ভাঙা একনলা বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ওই পরিবারের কোনো সদস্য বাসায় উপস্থিত ছিলেন না। সেই সুযোগে অজ্ঞাত কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অথবা বড় কোনো অপরাধের উদ্দেশ্যে অস্ত্রটি সেখানে ফেলে রেখে যায়।

এই বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ভাঙা বন্দুক ও অস্ত্র মোড়ানোর কাজে ব্যবহৃত সিমেন্টের বস্তাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই অস্ত্রটি সেখানে রেখেছিল তা নিশ্চিত হতে পুলিশী তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com