1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

আবারও পাল্টালো পুলিশের পোশাক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ১১:২৩ এএম

বাংলাদেশ পুলিশ গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্টের নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে।

আজ বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন পোশাকে দেখা গেছে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী দ্য ডেইলি স্টারকে বলেন, আজ থেকেই নতুন পোশাক পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের কাছে পোশাক পৌঁছায়নি। ধাপে ধাপে নতুন পোশাক বিতরণ করা হচ্ছে।

এর আগে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর এক প্রজ্ঞাপনে নতুন পোশাকবিধি জারি করে। এতে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট পুনর্বহাল করা হয়। একইসঙ্গে সব পুলিশ সদস্যের জন্য খাকি রঙের প্যান্ট নির্ধারণ করা হয়।

নতুন পোশাকবিধি অনুযায়ী, জেলা পুলিশ ও পুলিশের অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্ট পরবেন। আর মহানগর পুলিশের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের শার্ট। সব ইউনিটের সদস্যদের প্যান্ট হবে খাকি রঙের।

তবে নতুন এই পোশাকবিধি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশালাইজড পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব বাহিনীর সদস্যরা আগের পোশাকই ব্যবহার করবেন।

পুলিশ সংস্কার নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে গত বছর পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত বছরের ২৫ নভেম্বর পুলিশ সদস্যদের জন্য আয়রন বা লৌহ-ধূসর রঙের নতুন পোশাক চালু করা হয়েছিল। এবার সেই পোশাকের পরিবর্তে নতুন পোশাকবিধি কার্যকর করা হলো।

সূত্র: দ্যা ডেলি স্টার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com