1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে

তারেক রহমানকে কটাক্ষ করে পোস্ট, প্রধান শিক্ষক শোকজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১২/২০২৫ ১:০৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. মহসিন ভূঞা।

তিনি আরও বলেন, ভুল বুঝতে পেরে ওমর ফারুক ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস মুছে ফেলেছেন।

এদিকে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সোনাগাজী পৌর বিএনপি। আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর বলেন, ওমর ফারুক আগে আওয়ামী লীগ করতেন। বিদ্যালয়টি বাণিজ্য কেন্দ্র বানিয়ে তিনি বহু টাকার মালিক বনে গেছেন। ফেনী ও ঢাকাসহ বিভিন্নস্থানে জমি ফ্ল্যাট ক্রয় করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিজাম হাজারীকে ধরে তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক পদ বাগিয়ে নেন। তিনি এখন রীতিমতো জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে বিদ্যালয় থেকে অপসারণ করে শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া তার দৃষ্টান্তমূলক শান্তি ও অপসারণ দাবি করে ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com