1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে আসছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী: পরিদর্শন করবেন এসপিএমসহ মেগা প্রকল্প

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ১২:০১ এএম

চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও মেগা প্রকল্প পরিদর্শনে দুই দিনের সরকারি সফরে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত । মন্ত্রীর একান্ত সচিব মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচী থেকে এই তথ্য জানা গেছে।

​সফরসূচী অনুযায়ী, মন্ত্রীদ্বয় শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামের পৌঁছাবেন। চট্টগ্রামে পৌঁছে প্রথমে বোট ক্লাবে উপস্থিত হয়ে সেখান থেকে তারা এসপিএম বয়া (SPM Boya) ও এফএসআরইউ (FSRU) পরিদর্শনে যাবেন। দুপুরে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড (EEBL) পরিদর্শনের পর বিকেলে মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং প্রস্তাবিত ল্যান্ড বেজড এলএনজি ও এলপিজি টার্মিনাল এলাকা পরিদর্শন করবেন।

​সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসপিএম-এর ট্যাংক ফার্ম ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করবেন। এরপর জিটিসিএল-এর সিটিএমএস (CTMS) পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে মহেশখালী থেকে স্পিডবোটে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেলে কক্সবাজার থেকে বিমানযোগে তাদের ঢাকায় ফিরবেন বলে সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com