1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পিআর পদ্ধতি ইসলামী শরীয়া পরিপন্থী : ড. এনায়েতুল্লাহ আব্বাসী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ১১:৩৪ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি আলোচনায় আসা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) বা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশজুড়ে। এবার এ বিষয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন বিশিষ্ট আলেম ও বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী। এক তীব্র ভাষণের মাধ্যমে তিনি বলেন, এই পদ্ধতি কেবল ইসলামবিরোধীই নয়, বরং এটি পশ্চিমা দর্শনের একটি বিকৃত ধারণা, যা ইসলামী শরীয়তের পুরোপুরি পরিপন্থী।

তার দেওয়া বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক ভাইরাল হয়েছে। তার সঙ্গে একাত্বতা প্রকাশ করছেন অনেক প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক এমনকি সাধারণ আমজনতাও। তিনি পিআর পদ্ধতিকে অন্ধকারের উপর অন্ধকার আখ্যা দিয়ে বলেন, গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না। তার মধ্যেও আবার ‘পিআর পদ্ধতি’ এটা তো অন্ধকারের উপর আরেক অন্ধকার।

তিনি প্রশ্ন তোলেন, যেখানে সংস্কার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী, সেখানে কীভাবে পশ্চিমাদের তৈরি বিকৃত একটি রাজনৈতিক ধারণা ইসলামী মূল্যবোধের জায়গা নিতে পারে? ড. আব্বাসী বলেন, ইসলাম নেতার গুণাবলি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে নেতা হতে হবে ধার্মিক, আমানতদার, দুর্নীতিমুক্ত, নামাজি ও সুন্নতের অনুসারী। কিন্তু আপনি যদি পিআর পদ্ধতিতে’ যান, তাহলে আপনি জানেন না কে আপনার নেতা হবে। হতে পারে একজন শিরকবাদী, মুনাফিক, বেনামাজ বা ফাসিক ব্যক্তি। এটা অনেকটা জুয়া খেলার মতো।

তিনি আরও বলেন, এই পদ্ধতিতে কেউ হয়তো ভেবেছে তার নেতা হবে একজন নুরুল ইসলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল নেতা হয়ে গেলেন কোনো ‘চ্যাটার্জি’ কিংবা ‘ব্যানার্জি’ মুসলিম সমাজের বিশ্বাস-চেতনার সম্পূর্ণ বিপরীত।

তিনি পশ্চিমা সভ্যতাকে ভিত্তিহীন ও ধ্বংসপ্রাপ্ত হিসেবে আখ্যা দেন এবং বলেন, পশ্চিমা আদর্শ দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, গ্রিক দার্শনিকদের বিকৃত মতবাদ, এবং যুক্তিবাদীদের ভিত্তিহীন দর্শনের উপর। এগুলো তিনটি মিথ্যা স্তম্ভ।

ড. আব্বাসী বলেন, মুসলিম সমাজ আজ ভুল পথে পরিচালিত হচ্ছে। নেতাদের নির্বাচন থেকে শুরু করে সংস্কৃতি, শিক্ষা, জীবনধারা সব কিছুতেই পশ্চিমাদের অনুসরণ করা হচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা ইসলামী শরীয়তের বাইরে গিয়ে পশ্চিমা মডেল গ্রহণ করতে চায়, তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে।

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্যে স্পষ্টভাবে পিআর পদ্ধতির বিরুদ্ধে ধর্মীয় আপত্তি তুলে ধরা হয়েছে। তিনি এই পদ্ধতির মাধ্যমে মুসলিমদের চিন্তা-চেতনা, নেতৃত্ব ব্যবস্থা এবং সমাজ কাঠামোতে ধর্মহীন ও ইসলাম-বিরোধী প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com