1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ৩:১৬ পিএম

বই ও খাবারের পর এবার বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা পেতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে সরকার এই কর্মসূচি প্রতিটি উপজেলার ২টি প্রাথমিক বিদ্যালয়ের শুধু ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করতে যাচ্ছে।

দেশব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে সরকারের সিদ্ধান্ত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, সব ছেলেদের পোষাক একই রকম হবে। সব মেয়েদের পোষাকও হবে একই ধরনের।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, বৈঠকে বিজিএমইএ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ শিক্ষার্থীদের জন্য এসব উপকরণ দেয়ার আশ্বাস পাওয়া গেছে। অন্যান্য ব্যবসায়ীরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পাইলট এই কর্মসূচি শুরু হবে জুলাই থেকে। পরবর্তীতে এই কর্মসূচি মাধ্যমিক ও মাদরাসা পর্যায়েও বাস্তবায়ন করা হবে।

সূত্র: যমুনা টিভি

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com