1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

সাত দিনের মধ্যে প্রাথমিকে আসছে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ১০:৩৬ এএম

চলতি আগস্ট মাসেই, অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ কথা জানিয়েছেন।

গতকাল শনিবার কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আবু নূর মো. শামসুজ্জামান বলেন, বর্তমানে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই। নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল। সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আরও বলেন, আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তাতে চলতি আগস্ট মাসেই অর্থাৎ, আগামী সাত দিনের মধ্যে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমবে।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেন, শুধু হাওরাঞ্চলে নয়, দেশের বিভিন্ন চরাঞ্চল, প্রত্যন্ত এলাকা; এমনকি গ্রাম হলেই সেখানে শিক্ষকরা আর থাকতে চান না। তারা শহরে বদলি নিতে চান। নানা মাধ্যমে তদবির করেন। এতে বদলি-তদবিরের চাপ বাড়ে। এটা আমাদের ব্যাপক সমস্যার মুখে ফেলে। এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com